হানিফ (৩৫) নামের এক বাংলাদেশি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার দাম্মাম শহরের জামরিইল এলাকায় বাংলাদেশ সময় আনুমানিক রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ ফরিদপুরের ভাসানচর গ্রামের আব্দুল হকের ছেলে। হানিফ সৌদি আরবে ট্যাক্সি চালাতেন বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানায়, জামরাইল মহাসড়কে হঠাৎ তার ট্যাক্সি নষ্ট হয়। ঠিক করার জন্য ট্যাক্সিটি রাস্তার পাশে পাকিং করেন। যন্ত্রপাতি বের করার সময় কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]