দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়েছে পুলিশ। এতে  ৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৬ জন আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি বাকি ৩ জন চোরাকারবারী।
পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত পুলিশ কনস্টেবল মোস্তাফিজ মঙ্গলবার ভোরে জানান, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার এবং ৩ চোরকারবারীকে আটক করা হয়েছে।
এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ তিন জনকে, চিরিরবন্দরে একজনকে, বীরগঞ্জে একজনকে ও পার্বতীপুর থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।
অপরদিকে হাকিমপুর থানায় ২ জন ও বিরামপুর থানায় একজন চোরাচালানীকে আটক করে পুলিশ। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]