[b]ঢাকা: [/b]বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের জন্ম স্থান গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ফের খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর শুনানি শেষে মামলা খারিজ করে দেন।
ওই দিন সকাল ১০টায় এ আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মোল্লা। আদালতে তার পক্ষে ছিলেন এডভোকেট ননী গোপাল।
গত মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। তবে একই আদালত সে মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর ১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রা 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকালে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়।
এ সময় খালেদা জিয়া সাংবাদিকদের সাথে আলাপকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আচরণে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে দেশ কোথায় জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, ‘এই যে মহিলা, মুখটা এখন বন্ধ কেন? এতক্ষণ কী বলছিলেন? মুখ বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালি? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না। আপনারা যা করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’
তিনি আরো বলেন, কতো জন বিডিআর অফিসারকে হত্যা করা হয়েছে, কতো আলেমকে হত্যা করা হয়েছে, যারা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।
খালেদা জিয়া বলেন, আলেম উলামা ও শহীদের রক্তে বেয়ে নৌকা কখনো গন্তব্যে পৌঁছাবে না।
শ্রেণীহীন
খালেদার বিরুদ্ধে ফের মানহানির মামলা, খারিজ করলেন আদালত
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের জন্ম স্থান গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ফের খারিজ করে দিয়েছে আদালত।





