গাইবান্ধা শহরের পশ্চিম গোবিন্দপুর গ্রাম থেকে রিভলবারসহ একরামুল হক (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
গাইবান্ধা সদর থানার এসআই মাহবুব জানান,মাদকাসক্ত একরামুল গত ৬ মাস আগে হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়। ৩ দিন আগে সে বাড়িতে ফিরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার উদ্ধার করা হয়।
এ সময় একরামুল হককেও আটক করে থানায় নিয়ে আসা হয়। একরামুলের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
গাইবান্ধা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) জামাল উদ্দিন জানান,এ নিয়ে এসআই মাহবুব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
গাইবান্ধায় অস্ত্রসহ যুবক আটক
গাইবান্ধা শহরের পশ্চিম গোবিন্দপুর গ্রাম থেকে রিভলবারসহ একরামুল হক (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে





