কক্সবাজার জেলায় মাদকদ্রব্য ধ্বংসের সময় আগুনে ৭ বিজিবি সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অসুস্থাবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার আনুমানিক দুপুর সোয়া ১টায় কক্সবাজার সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।
ভিন্ন সময় আটক মাদকদ্রব্য ধ্বংসের এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাবিপরিচালক আজিজ আহমেদও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]