সাভারের আমিনবাজারে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের হামলায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার রাতে সাভারের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক একেএম হাবিবুর রহমান টাইম নিউজকে জানান, সাভারে অভিযানের সময় সন্ত্রাসীদের আক্রমণে একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
অভিযান ও আটকদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।
[b]সাভার,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]