কুষ্টিয়ায় চিনিকলের ১নং গোডাউনের দেয়াল ধসে পড়েছে। অবিক্রিত মজুদকৃত অতিরিক্ত চিনির চাপে রক্ষিত চিনি ও গোডাউনের ব্যাপক ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এ ঘটনাটি ঘটে।
ছয় হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন মিলের ১নং গোডাউনে ৫ হাজার ৭’শ ৪০ মেট্রিক টন চিনি মজুদ রক্ষিত ছিল। অবিক্রিত চিনির বস্তার চাপে হঠাৎ করেই আজ সকালে গোডাউনের দক্ষিণ পাশের দেয়াল ধসে পড়ে বলে সুগার মিল সূত্রে জানা যায়।
আরো জানা যায়, এতে এক হাজারেরও বেশি চিনির বস্তা বাইরে ও ড্রেনে পড়ে যায়। ক্ষতি হয় ঐ গোডাউনের ব্যাপক অংশ। পরে চিনিকলের শ্রমিকরা বাইরে পড়ে থাকা চিনি উদ্ধার শুরু করে।
কুষ্টিয়া জগতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সুদর্শন মল্লিক বলেন, হঠাৎ করেই দেয়াল ধসে পড়েছে। গোডাউন থেকে ছিটকে পড়া বস্তাগুলো উদ্ধার করা হচ্ছে। বেশি ক্ষতি হয়েছে গোডাউনের।
এদিকে, গোডাউনের এক পাশের দেয়াল ধসে পড়ার কারণে ওই গোডাউনে রাখা চিনি অরক্ষিত হয়ে পড়েছে।
মিল কর্তৃপক্ষ দাবি করেছে এই চিনি সংরক্ষণের জন্য পুলিশ প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
এদিকে সূত্র জানায়, প্রায় ৩০ কোটি টাকার অবিক্রিত চিনি রেখেই চলতি মৌসুমের আখ মাড়াইয়ের কাজ শুরু করে কর্তৃপক্ষ। ২০১১-১২ ও ২০১২-১৩ আখ মাড়াই মৌসুমে মোট উৎপাদিত চিনির মধ্যে বর্তমানে ৫ হাজার ৬শ’ ২৫ দশমিক ৭০ টন চিনি অবিক্রিত অবস্থায় মিলের গোডাউনে মজুদ রয়েছে।
সরেজমিনে মিলের গোডাউনে দেখা গেছে, ২০১১-১২ মাড়াই মৌসুমের উৎপাদিত চিনি খাবার অনুপযোগী হয়ে পড়েছে। বস্তা ভর্তি চিনি গলে চুঁইয়ে পড়ছে। গোডাউনের মধ্য থেকে কটূ গন্ধ বের হচ্ছে।
কুষ্টিয়া,১৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
মজুদকৃত চিনির চাপে ধসে পড়ল গোডাউনের দেয়াল
কুষ্টিয়ায় চিনিকলের ১নং গোডাউনের দেয়াল ধসে পড়েছে। অবিক্রিত মজুদকৃত অতিরিক্ত চিনির চাপে রক্ষিত চিনি ও গোডাউনের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এ ঘটনাটি ঘটে। ছয় হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন মিলের ১নং গোডাউনে





