সাতক্ষীরার তালা উপজেলায় বিভিন্ন কেন্দ্রে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র দখল করার ঘটনা ঘটেছে।
সোমবার ভোট শুরুর কিছুক্ষণ পরেই সদর ইউনিয়নের দাঙ্গা নলকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্র দু’টি দখল করে নেয় আ’লীগের প্রার্থী সনৎকুমার ঘোষের সমর্থকরা।
এ সময় সন্ত্রাসীদের লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রের বাইরে পাহারা দিতে দেখা যায়। বিএনপি-জামায়াতের ভোটার দেখলেই ধাওয়া করে তারা আতঙ্ক সৃষ্টি করছে।
রোববার রাতে তালা উপজেলার বিভিন্ন এলাকায় সরকার সমর্থকরা বিপক্ষ দলের প্রার্থীদের ব্যানার ও পোস্টার পুড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
[b]সাতক্ষীরা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]