রাঙ্গুনীয়ার সৈয়দবাড়ি থেকে ৪টি এলজি, ২১ রাউন্ড কার্তুজ ও ৩ রাউন্ড পিস্তলের গুলিসহ আলাউদ্দিন লালু নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর ক্যাপ্টেন রাশেদ এর নেতৃত্বে এক দল র্যাব সদস্য তাকে আটক করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত থেকেই রাশেদকে গেফতার করার জন্য রাঙ্গুনীয়াতে ওত পেতে থাকে র্যাবের কর্মকর্তারা। পরে নিশ্চিত হয়ে রাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি এলজি, ২১ রাউন্ড কার্তুজ ও ৩টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ধৃত আলাউদ্দিন রাঙ্গুনীয়ার সৈয়দবাড়ির ইব্রাহীমের ছেলে। সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত।ৱ
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রাঙ্গুনীয়ায় অস্ত্রসহ যুবলীগ কর্মী গ্রেফতার
রাঙ্গুনীয়ার সৈয়দবাড়ি থেকে ৪টি এলজি, ২১ রাউন্ড কার্তুজ ও ৩ রাউন্ড পিস্তলের গুলিসহ আলাউদ্দিন লালু নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর ক্যাপ্টেন রাশেদ এর নেতৃত্বে এক দল র্যাব





