চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমসাধু উল্টে ২য় শ্রেণীর ছাত্র আব্দুল হালিম (৮) নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন গুরুতর আহত হন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ-গাংনী মহাসড়কের মধুখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হালিম সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের ফকির মোহাম্মদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে আলমডাঙ্গার নিমতলা থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জগামী একটি আলমসাধু মধুখালী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে। এসময় হালিমসহ ৪ জন গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হালিম মারা যায়।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় স্কুল ছাত্র নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমসাধু উল্টে ২য় শ্রেণীর ছাত্র আব্দুল হালিম (৮) নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন গুরুতর আহত হন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ-গাংনী মহাসড়কের মধুখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে





