নারায়ণগঞ্জ টার্মিনাল খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বালুবাহী কার্গো ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে দুই যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নদীর পশ্চিম পাশের টার্মিনাল খেয়াঘাটে আসছিল। এসময় বালুবাহী একটি কার্গো নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও পারভীন ও শরীফা নামের দুই যাত্রী ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ডুবুরি দল নিয়ে ঘটনান্থলে গিয়ে তল্লাশি চালাচ্ছেন।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]