[b]ঢাকা:[/b] বিরোধী দল হরতাল, অবরোধের নামে জনগণকে জিম্মি করে তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুল সোবাহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে জামায়াত-বিএনপি সন্ত্রাসীদের দ্বারা দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর বাড়ি-ঘর, দোকানপাট, উপাসনালয় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন, আর্থ-সামাজিক ক্ষেত্রে যে অনন্য সাধারণ অগ্রগতি ও যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে, সেই ধারাবাহিকতাকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। এই লক্ষে দেশের সকল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সৈয়দ আশরাফুল ইসলাম।
শ্রেণীহীন
'জনগণকে জিম্মি করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায় বিরোধী দল'
ঢাকা: বিরোধী দল হরতাল, অবরোধের নামে জনগণকে জিম্মি করে তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।





