রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগে করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজশাহীর বিনোদপুর থেকে শুরু বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত শিবিরের হামলার শিকার হচ্ছেন অনেকেই।
সন্ত্রাসী ও খুনীদের রেহাই দেয়া হবে না এমন হুসিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তারও নিন্দা জানান।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের সময় অস্ত্রধারী ছাত্ররা সবাই ছাত্রলীগ নয় এমন দাবি করে শেখ হাসিনা বলেন, যারা ছাত্রলীগ প্রমানিত হয়েছে ইতোমধ্যেই তাদের বহিস্কার করা হয়েছে।
[b]ঢাকা, ৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]
শ্রেণীহীন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের আখড়া: সংসদে প্রধানমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগে করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।