বরিশাল, রাঙ্গামাটি ও মাদারীপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মো. মোকলেস (৫০) নামে পুলিশের এক হাবিলদার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর জলিল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত একজনকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে এবং বাকী পাঁচজনকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সকাল সাড়ে আটটার দিকে মানিকছড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থেকে আসছিল বলে জানাগেছে।
এছাড়া, মাদারীপুরের কালকিনিতে নছিমনের চাপায় আফজাল শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে ভূরঘাটা-ডাসার সড়কের দর্শনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার গ্রামের আজগর শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফজাল শেখ দর্শনা এলাকায় রাস্তার মাঝপথ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩১
বরিশাল, রাঙ্গামাটি ও মাদারীপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মো. মোকলেস (৫০) নামে পুলিশের এক হাবিলদার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর জলিল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে





