রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকে।
শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, জাসাস কেন্দ্রীয় সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত রয়েছেন।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]