[b]দক্ষিণ সুদান:[/b] দক্ষিণ সুদানের নাইলে ফেরি ডুবে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।
দেশটিতে চলমান সংঘাত থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার সময় আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপ আগুয়ার নামে এক সামরিক কর্মকর্তা ফেরি ডুবে মানুষ হতাহতের বিষয়টি স্বীকার করেছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
এদিকে,দক্ষিণ সুদান সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে সাড় তিন লাখ মানুষ বাড়িঘর ছেড়েছেন বলে জাতিসংঘের (ইউএন) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলেও জানায় ইউএন।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে সংঘাত ও রক্তক্ষয়ী যুদ্ধের পর ২০১১ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।