ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ গ্রাম থেকে গত বৃহস্পতিবার ভোররাতে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ৩দিন পর রোববার ভোররাতে ৩ সহোদরকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ী মোড় এলাকায় বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে কালো কাপড়ে চোখ বাধা অবস্থায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়।
তাদের ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই আশপাশের এলাকার শত শত নারী পুরুষ তাদেরকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।
ঘটনার খবর পেয়ে ভালুকা উপজেলার বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ও নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: গোলাম মোস্তফা এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ আবুর কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বন্দিদশা থেকে ফিরে আসা আবু হানিফ বলেন, গত বৃহস্পতিবার ভোররাতে র্যাথব পরিচয়ে অস্ত্রধারী একদল লোক আমাদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। এ সময় আমার বৃদ্ধ মা ডাকাডাকির কারণ জানতে চাইলে তারা নিজেদেরকে র্যা ব পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার নির্দেশ দেয়।
আমার মা দরজা খুলতে অপারগতা প্রকাশ করলে তারা ঘরের দরজা ভেঙ্গে প্রথমে বাড়ির সকলের মোবাইল ফোন জব্দ করে একে একে আমাদের ৩ ভাইকে ধরে কালো কাপড়ে মুখ ও হাত বেধে গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে আমাদের ৩ ভাইকে পৃথক তিনটি অন্ধকার ঘরে আটকে রাখে। কখন রাত বা দিন হয়েছে আমরা কিছুই বুঝতে পারিনি।
৩ দিনের বন্দীদশা অবস্থায় আমাদেরকে গোসল,খাবার ও অন্যন্য প্রয়োজন চোখ বাধা অবস্থায় তাদের পাহারায় করতে হয়েছে। খাবারের সময় হলে দরজার নিচ দিয়ে আমাদেরকে খাবার দেয়া হতো। বন্দিদশা অবস্থায় তাদের উপর কোনো প্রকার নির্যাতন বা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কেন কি কারণে আমাদের ধরে নিয়ে আবার ফিরিয়ে দিয়ে গেল এ ব্যাপারে আমরা কিছুই জানি না। সম্পূর্ণ অক্ষত ও সুস্থ অবস্থায় আমরা ৩ ভাই বাড়িতে ফিরে এসেছি এতেই আমরা খুশি।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
র্যাব পরিচয়ে অপহরণের পর বাড়ি ফিরেছে ৩ ভাই
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ গ্রাম থেকে গত বৃহস্পতিবার ভোররাতে র্যা ব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ৩দিন পর রোববার ভোররাতে ৩ সহোদরকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।





