বাগেরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় কাপড় ব্যবসায়ীসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজার ও রবিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের জয়ডিহি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএন্ডবি বাজার এলাকার কাপড় ব্যবসায়ী মিন্টু (৪২),মোল্লাহাটের জয়ডিহি গ্রামের কন্ঠ সমার্দ্দারের স্ত্রী সুনীতি সমার্দ্দার (৮০) ও খুলনার তেরখাদা গ্রামের চৈতন্য বালার ছেলে পাগলা বালা (৬০)।
সোমবার দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার সিন্ডবি বাজার এলাকায় একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একটি মটর সাইকেলকে চাপাদিয়ে মহাসড়কের পাশের একটি কাপড়ের দোকানে উঠে যায়। এ সময়ে ওই মটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায় এবং ৪ জন আহত হয়। আহতদের মধ্যে মিন্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যায়।
এ সময়ে মটর সাইকেল চালক বিপব বিশ্বাস (৪০),পথচারী সমর বৌদ্ধ (৪৫),ননী নিরাঞ্জন (৪৬) গুরুতর আহত হয়। অপরদিকে রবিবার রাতে মাওয়া মহাসড়কে ঢাকা গামী পরিবহন সুনীতি সমার্দ্দার নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও ঘাতক পরিবহনকে আটক করেতে পারেনি।
ট্রাকের চালক পালিয়ে যায়। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আজম খান ও মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত আসম খায়রুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]