জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের (আনারস) নির্বাচনী প্রচারকারীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
হামলার ঘটনায় ১৬ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম জানান,দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের চেচিয়াবাধা এলাকায় তার সমর্থকরা নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেয় এবং মারধর করে।[b]
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]