জয়পুরহাটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের পাঁচুর মোড় থেকে পলসন হত্যার এজাহার নামীয় আসামি ঢ্যাপা রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকীম গ্রেফতার হওয়া বিষয়টি  নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢ্যাপা রিপন জয়পুরহাট সদর উপজেলার রূপনগরের মৃত.জালাল হোসেনের ছেলে।
জয়পুরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় পলসনের মা পিয়ারা বেগম বাদী হয়ে বুধবার রাতে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ৫ এপ্রিল জয়পুরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে চা পানরত অবস্থায় পলসন ও তার সঙ্গী উজ্জলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় মুখোশধারী একদল সন্ত্রাসী।
উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে মারা যায় পলসন। উজ্জলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
[b]জয়পুরহাট, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]