[b]সাভার:[/b] অবরোধ সমর্থনে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যুবদল। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুলিয়া থানা যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে জিরানী এলাকায় জড়ো হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় উত্তেজিত নেতাকর্মীরা মহাসড়ক দিয়ে চলাচলরত অন্তত ১৫টি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এতে ওই মহাসড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা শেখ বদরুল আলম জানান, রাস্তা থেকে গাছের গুঁড়ি অপসারণ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।
শ্রেণীহীন
আশুলিয়ায় সড়ক অবরোধ
অবরোধ সমর্থনে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যুবদল। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করে।রোববার সকাল সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় এ ঘটনা ঘটে।





