ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোডে বাসচাপায় গ্রামীণফোনের দুই কর্মচারী নিহত হয়েছেন।
নগরকান্দা থানার অফিসার ইন চার্জ (ওসি) আফসারউদ্দিন টাইম নিউজকে  জানান, সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরতলির খলিলপুর এলাকার সবুজ ও ওয়্যারলেস পাড়ার নাসির। তারা দুজনই ফরিদপুর গ্রামীণফোনের ডিলার পয়েন্টের এসআর হিসেবে কর্মরত ছিলেন বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সবুজ মারা যান। মারাত্মক আহতাবস্থায় নাসিরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওসি জানান, নিহত দুজনের মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
[b]ফরিদপুর,৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]