[b]ঢাকা: [/b]পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় (বাদ আছর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় এই মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড. সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন মনি,  সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক মিরিন সুলতানা, যুব দলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালানা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক
প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে গত ৩০ নভেম্বর মধ্যরাতে দলীয় কার্যালয়ে ঢুকে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতারের পর থেকেই নেতা-কর্মীরা কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন।