নাটোরের চারটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে বিএনপি চারটি, জামায়াত তিনটি ও আওয়ামী লীগ একটি পদে বিজয়ী হয়েছে।
নাটোর জেলা রিটার্নিং অফিসার সাইদ কুতুব এই ফলাফল জানিয়েছেন।
নাটোর সদরে আওয়ামী লীগের শরিফুল ইসলাম রমজান ৬৫ হাজার ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রহিম নেওয়াজ পেয়েছেন ৬৪ হাজার ৯৬৯ ভোট।
ভাইস চেয়ারম্যান বিএনপির ফয়সাল আলম আবুল ৮২ হাজার ৮০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আলী আকবর পেয়েছেন ৬৩ হাজার ৬৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মুর্শেদা বেগম রুপালী ৮২ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রত্না আহমেদ পেয়েছেন ৬১ হাজার ১৪৮ ভোট।
গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ৪০ হাজার ৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক তালুকদার পেয়েছেন ৩২ হাজার ৬৩৪ ভোট।
ভাইস চেয়ারম্যান বিএনপির আব্দুর রহিম মোল্লা ৪৬ হাজার ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের জুমির মন্ডল ৩৮ হাজার ৬০৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শাহিদা আক্তার মিতা ৫১ হাজার সাত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম বিএনপির রোকসানা আক্তার লিপি ৪৪ হাজার ৭০৬ ভোট।
বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত হাফিজুর রহমান পেয়েছেন ২৭ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ২৪ হাজার ১৩২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মমতাজ উদ্দিন সরকার ৩৩ হাজার ৭৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জামিলুর রহমান বাবু পেয়েছেন ১৫ হাজার ৪৪০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের শাবানা আক্তার ৩১ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির খোদেজা বেগম পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট।
লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হারুণ অর রশিদ পাপ্পু পেয়েছেন ৬১ হাজার ২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মাহমুদুল হক মুকুল পেয়েছেন ৫৩ হাজার ৬৮৫ ভোট।
ভাইস চেয়ারম্যান জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৮৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল্লাহ হেল সাফি ৪২ হাজার ২১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শামসুন্নাহার পারুল পেয়েছেন ৭১ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রোকসানা মূর্তজা লিপি পেয়েছেন ৫৩ হাজার ৩৪১ ভোট।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নাটোরে বিএনপি ৩ আ.লীগ ১
নাটোরের চারটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে বিএনপি চারটি, জামায়াত তিনটি ও আওয়ামী লীগ একটি পদে বিজয়ী হয়েছে





