রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল জয়লাভ করেছেন। ১০৬টি কেন্দ্রের সব কটির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে ৭৪ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন বকুল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৮৭৭ ভোট।
সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৫ জন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০ ফেব্রুয়ারি পীরগঞ্জে (রংপুর-৬) দশম জাতীয় সংসদের উপ-নির্বাচনের সূচি নির্ধারিত থাকায় নির্ধারিত ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেখানে। নির্বাচনের সূচি পুনঃনির্ধারণ করে সোমবার ভোটগ্রহণ করা হয় পীরগঞ্জে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই/ এফএ
[/b]
শ্রেণীহীন
প্রধানমন্ত্রীর আসনে বিএনপি সমর্থিত প্রার্থীর জয়
রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল জয়লাভ করেছেন। ১০৬টি কেন্দ্রের সব কটির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে ৭৪ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন





