জেলা শহরের নাগের বাজার এলাকায় কলোনিতে অগ্নিকাণ্ডে অন্তত ৬টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জয়নাল আবেদিন তিতাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাক, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]