রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাহেব আলী শেখ (৪৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের আফরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই ব্যবসায়ী আম নিয়ে রাজশাহী থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে ওই স্থানে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি ফরিদপুরের শালতায় বলে জানা গেছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]