গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ব্রিজের নিকট বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. উজ্জ্বল নামের একজনের পরিচয় পাওয়া গেছে। মা-ছেলের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর হাপসাতালে চিকিৎসাধীন গুরুতর আহত নিহত উজ্জ্বলের ভাই এমদাদুল হক জানান,জয়দেবপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে যাওয়ার পথে সালনা ব্রিজের নিকট বাসের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আহতবস্থায় ৬ জনকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তপন কান্তি সরকার ৩ জনকে মৃত ঘোষণা করেন। আর বাকি ৩ জনতে চিকিৎসা দেন।
নিহত মো. উজ্জ্বল মিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার হাপানিয়া গ্রামে। তার পিতার নাম সাইফুল ইসলাম
শ্রেণীহীন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ব্রিজের নিকট বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।





