টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের চাপায় টিপু সুলতান নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শোলাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার এসআই ওমর ফারুক জানান,টিপু সুলতান উপজেলার সাকরাই গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে মোটর সাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে শোলাকুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টিপু সুলতান বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
[b]টাঙ্গাইল, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ১
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের চাপায় টিপু সুলতান নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শোলাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





