[b]বরগুনা:[/b] বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটকের প্রতিবাদে বুধবার বরগুনায় হরতাল আহ্বান ডেকেছে জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে বরগুনা বিএনপির সংগঠনিক সম্পাদক রেজবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা সদরসহ পাথরঘাটা,বামনা ও বেতাগী উপজেলায় সকাল-সন্ধ্যা এ হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘৫-ই জানুয়ারির কলঙ্কিত নির্বাচন’ শীর্ষক একটি আলোচনা সভায় যোগ দিয়ে ফেরার পথে দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে তিনি আটক হন।
আটক খন্দকার মাহবুব উদ্দিন খোকনের জন্মস্থান বরগুনার বামনা সদরে।
শ্রেণীহীন
বরগুনায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটকের প্রতিবাদে বুধবার বরগুনায় হরতাল আহ্বান ডেকেছে জেলা বিএনপি।





