ঢাকা: বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্য অভিযাত্রায় যোগদানে বাধা দেয়ায় পুলিশকে খালেদা জিয়া কড়া ভাষায় সতর্ক করেন।
পুলিশকে উদ্দেশ্য করে বলেন, 'সেদিন শেখ হাছিনা কোথায় ছিল? যেদিন এতোজন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল? আপনারা (পুলিশ) যা শুরু করেছেন,তাতে আল্লাহর গজব পড়ে যাবে।'
হেফাজতের গণহত্যার কথা উল্লেখ করে তিনি পুলিশকে আরো বলেন, 'আপনারা এতগুল আলেমকে হত্যা করেছেন। এই আলেমদের মা বোনদের কান্না,এই বিডিআর সদস্যদের পরিবারের কান্না,এই আলেমদের কান্না বৃথা যাবে না।'
হুশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নামই পরিবর্তন করে ফেলবো!।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় একজন মহিলা পুলিশ চিৎকার করলে তিনি বলেন, 'এই যে মহিলা আপনি এখন কথা বলছেন না কেন? এতক্ষণ তো অনেক কথা বললেন। দেশ কোথায়? গোপালি? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে দেব। গোপালগঞ্জ আর থাকবে না।'
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলেন,'হাসিনার দালালি করে লাভ হবে না,দেশের সঙ্গে থাকেন,জনগণের সঙ্গে থাকেন। আপনাদের তো রাস্তার মধ্যে থাকার কথা,বাড়ির মধ্যে এসছেন কেন?
তিনি বলেন, 'আপনাদের মেয়েরা এত ঝগড়া করে কেন? বেয়াদব কোথাকার! আপনাদের অফিসার কোথায় গেল? বোঝেননি? এটা তো বাংলা ভাষা। আপনাদের সেই অফিসার কোথায়,যে আমার সঙ্গে কথা বলেছিল, তাকে ডাকেন। তাকে বলবেন আমার সঙ্গে যেন দেখা করে। আমি তার সঙ্গে কথা বলবো।'
শ্রেণীহীন
আল্লাহর গজব পড়বে, পুলিশকে খালেদা জিয়া
ঢাকা: বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্য অভিযাত্রায় যোগদানে বাধা দেয়ায় পুলিশকে খালেদা জিয়া কড়া ভাষায় সতর্ক করেন।





