[b]ময়মনসিংহ:[/b] নান্দাইলের মাজার বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বাসচাপায় আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হালিম পেশায় একজন আমিন (জমি মাপার)। তার বাড়ি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান,শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মাজার বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি বাস  হালিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে জানান তিনি।