বন্দর এলাকায় আমান উল্লাহ নামে এক গেঞ্জি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
সোমবার ভোর ৬টা থেকে রাত ১১টায়ও তার খোঁজ মেলেনি।
আমানের বাড়ি বন্দর থানার দক্ষিণ মুসাপুর গ্রামের মিনার বাড়ি এলাকায়। তিনি ওই গ্রামের মৃত মিসির আলীর ছেলে।
ব্যবসায়ী আমানের বড় ভাই মোক্তার হোসেন জানান, শহরের ২ নং রেলগেট এলাকায় গেঞ্জির ব্যবসা করেন আমান। তিনি গাজীপুর থেকে মালামাল ক্রয় করে নারায়ণগঞ্জে বিক্রি করেন। সোমবার সকাল ৬টায় মালামাল কেনার জন্য বন্দর থেকে গাজীপুরের উদ্দেশে রওয়ানা হন তিনি। কিন্তু এরপর সকাল ৯টা থেকে আমানের মোবাইল বন্ধ রয়েছে। রাত ১১টা পর্যন্ত তিনি বাসায় ফেরেননি।
মোক্তার আরও জানান, আমান গাজীপুরের যে কোম্পানির কাছ থেকে কাপড় কেনেন তাদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, আমান গাজীপুরে যাননি।
দুপুর ২টার দিকে আমানের বড় ভাই আমির হোসেনের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে। ওই কল থেকে আমানকে টঙ্গীতে খোঁজার পরামর্শ দেওয়া হয়। কিন্তু টঙ্গী-গাজীপুরেও যথাসাধ্য খোঁজ করে তাকে পাওয়া যায়নি।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
এবার নারায়ণগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ
বন্দর এলাকায় আমান উল্লাহ নামে এক গেঞ্জি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। সোমবার ভোর ৬টা থেকে রাত ১১টায়ও তার খোঁজ মেলেনি। আমানের বাড়ি বন্দর থানার দক্ষিণ মুসাপুর গ্রামের মিনার বাড়ি এলাকায়।





