ভবিষ্যৎ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বছরে দুই দফা বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। কর্মসূচিতে সারাদেশে ৫ থেকে ১২ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে ১ ডোজ কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।
আগামী ৭ এপ্রিল পর্যন্ত দেশের সকল প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা, মক্তব, এতিমখানা ও উপানুষ্ঠানিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলবে। বিদ্যালয় বহির্ভূত সকল শিশুকেও বিনামূল্যে ওষুধ খাওয়ানো হবে।
এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে।
বছরে দুইবার এপ্রিল ও অক্টোবর মাসে এই কার্যক্রমের আওতায় দেশের ৫ থেকে ১২ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু