স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সিরিয়াসলি বিষয়টি দেখছি। আবু বকর সিদ্দিককে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণের বিষয়ে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবি সিদ্দিককে উদ্ধারের জন্য তাৎক্ষণিক যা যা করা প্রয়োজন তা করা হয়েছে। পুলিশের আইজিপিকে বলা হয়েছে, সমন্বয় করে উদ্ধার অভিযান চালানোর জন্য। এ ঘটনায় প্রধানমন্ত্রী নিজেও খোঁজখবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যে গাড়িতে তাকে অপহরণ করা হয়েছে সেটির সন্ধান পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যে সেটি উদ্ধার করতে পারবো। আমরা আশা করি আবু বকর সিদ্দিককে আনহার্ট উদ্ধার করতে পারবো। প্রতিমন্ত্রী আরও বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেশের মানুষ শান্তিতে থাকবে এটাই আমরা আশা করি। এ ঘটনার যতগুলো ক্লু পাওয়া যাচ্ছে সবগুলোই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি। মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
‘রিজওয়ানা অভিযোগ করেছেন পরিবেশ নিয়ে আন্দোলন করার কারণেই তার স্বামীকে অপহরণ করা হয়েছে’ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, তার সব তথ্য এবং গোয়েন্দা বিভাগের সব তথ্য আমলে নিয়েই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। আমরা ব্যাপারটি সিরিয়াসলি নিয়েছি।
উল্লেখ্য, বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপহরণ করে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
রিজওয়ানার স্বামীকে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সিরিয়াসলি বিষয়টি দেখছি। আবু বকর সিদ্দিককে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু ২০২৭ সালের নভেম্বরে: প্রতিমন্ত্রী
দীর্ঘদিনের প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের নভেম্বর মাসে এ মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: প্রতিমন্ত্রী
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত থাকছেন না।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন । সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।
দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়ার পর এবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
















