[b]চট্টগ্রাম: [/b]চট্টগ্রামের হাটহাজারীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি আফম নিজাম উদ্দিন জানান,বুধবার ভোরে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ফতেহপুর এলাকায় জনৈক হাশেমের বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে পাশাপাশি দু’টি ঘরে প্রবেশ করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এ সময় আশে পাশের লোকজন বুঝতে পারলে ওই বাড়ি ঘেরাও করে এবং পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে জাবেদ এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। বাদশা নামে অপর এক ডাকাতকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি এলজি,একটি কিরিচ,একটি দরজা ভাঙার যন্ত্র এবং দু’টি টর্চলাইট উদ্ধার করেছে।