[b]ঢাকা:[/b] বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী। এছাড়া অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
এ জে মোহাম্মদ আলী বলেন,৫ জানুয়ারি অনুষ্ঠিত ভোটারবিহীন প্রহসনমূলক নির্বাচনের পর এই বেপরোয়া আটকের ঘটনা সরকারের ভবিষ্যতের দুরভিসন্ধিমূলক কাজের বহিঃপ্রকাশ। গণতন্ত্রের পথ রুদ্ধ করে সরকার এভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে দলের জ্যেষ্ঠ নেতাদের কারাবন্দী করে দশম জাতীয় সংসদ নির্বাচনের নামে যে তামাশা ও নাটক মঞ্চস্থ করা হয়েছে,তা মিডিয়ার সুবাদে গোটা বিশ্ব ও দেশের ১৬ কোটি নাগরিক প্রত্যক্ষ করেছেন।
নজিরবিহীন কলঙ্কিত এ ধরনের নির্বাচনের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদে খন্দকার মাহবুব হোসেনের মতো একজন প্রবীণ আইনজীবীকে গ্রেপ্তার সরকার অগণতান্ত্রিক ও মৌলিক অধিকারবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
শ্রেণীহীন
খন্দকার মাহবুবকে মুক্তির দাবি অইনজীবীদের
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী। এছাড়া অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন তিনি।





