বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ফারজানা (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারজানা উপজেলার নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
শাজাহানপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,ফারজানাসহ আরও ৪ শিক্ষার্থী একটি সিএনজি অটোরিক্সা যোগে পরীক্ষা কেন্দ্র উপজেলার ফুলতলা মাদ্রাসায় যাচ্ছিলো। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ট্রাকটি আটক করতে পারেনি। কোনো অভিযোগ না থাকায় থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ট্রাকের ধাক্কায় পরীক্ষার্থী নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ফারজানা (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারজানা উপজেলার নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল





