আজ রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা করবেন। এবারের সফরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওই এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে কয়েকশ' অস্থায়ী তোরণ।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ১০টা ৫ মিনিটে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অতিথি ভবনে পৌঁছাবেন এবং হাউজ গার্ডের সালাম গ্রহণ করবেন।
সকাল সাড়ে ১০টায় বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক প্রদান ও তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন।
বিকাল সোয়া ৪টায় সারদা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একযোগে রাজশাহীর বাগমারা উপজেলার আশ্রায়ন প্রকল্প-২, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভবন, রাজশাহী সরকারি কলেজের ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ভৌত সুবিধাদী বর্ধিতকরণ প্রকল্প পরিদর্শন করবেন।
এরপর রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পুঠিয়া, পবা ও মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন। পরে বিকাল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী সরদহ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে এবং সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতিসহ নানা প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। নেত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে কয়েকশ অস্থায়ী তোরণ।
এছাড়াও জনসভার সার্বিক বিষয়ে প্রস্তুতির লক্ষ্যে দফায় দফায় চলছে বর্ধিত সভা।
[b]ঢাকা, এমআর, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর//এএইচ[/b]
শ্রেণীহীন
আজ রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা
আজ রাজশাহীতে প্রধানমন্ত্রী জনসভা করবেন। এবারের সফরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওই এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে





