অবশেষে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে (শুক্রবার ভোরে) মিরপুরের একটি এলাকায় তাকে চোঁখ বাধা অবস্থায় ফেলে দেয়া হয়। তারপর তিনি একটি স্কুটারে করে বাসায় ফিরেছেন।
কিন্তু কে বা কারা তাকে অপহরণ করেছিল তা এখনও স্পষ্ট নয়। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নানান ধরনের চিন্তা আর মতবাদের। ভূমি দস্যুদের কথা যেমন এসেছে,একইভাবে রাজনৈতিক অপকর্ম হিসেবেও এটাকে কেউ কেউ দেখছেন। তবে,সবাই একবাক্যে বলছেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি উদ্বেগ করার মতো। মানুষের আতংকের শেষ নেই।
পাঠকদের জন্য সোস্যাল মিডিয়ার কিছু প্রতিক্রিয়া কম্পাইল করে দেয়া হলো।
Shaugat Ali Sagor:
আবু বকর অপহরণের নেপথ্য ঘটনাবলী কি খুবই রহস্যেঘেরা? তাই মনে হয় বুঝি? চোখ খুলে তাকান- সবইতো পরিষ্কার,একেবারে ফকফকা। কি আশ্চর্য! মিডিযাকে রিজওয়ানা কি কিছুই বলেননি? আমার তো মনে হয়েছে সব কথাই তিনি বলে দিয়েছেন। তবু চাই,আইন শৃংখলা বাহিনী নিবিড়ভাবে তদন্ত করুক,কারা,কেন অপহরন করেছিলো আবু বকরকে তা জাতির সামনে প্রকাশিত হউক। 'প্রধানমন্ত্রীর বিরক্তি এবং ক্ষমতা'র বার্তাটা পৌছেঁ গিয়েছিলো অপহরনকারীদের কাছে। 'প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রের ক্ষমতা এবং সক্ষমতার বার্তাটি'দেশবাসীর কাছেও পৌছেঁ যাক!
Maskwaith Ahsan:
বেহুলা রিজওয়ানার লখিন্দর আবুবকর উদ্ধার
পরিবেশ আন্দোলনের নেত্রী রিজওয়ানার হাজব্যান্ড আবুবকর সিদ্দিককে ছোট চুল সুঠাম দেহী সাতজন অপহরণ করেছে। ম্যাগসেসে পুরস্কার পাওয়া এই গুণী নারীর শিপব্রেকিং ও পরিবেশ দূষণ বিরোধী আন্দোলনের কারণে ক্ষুব্ধ এর শেয়ার হোল্ডার ছোট চুল সুঠাম দেহীরা।
অন্যদিকে বসুন্ধরা হাউজিং বিক্ষুব্ধ রিজওয়ানার বিরুদ্ধে। কারণ একি পরিবেশ আন্দোলন। আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে বসুন্ধরা গ্রুপের এমন একটা ছোট চুল সুঠামদেহী হিটম্যান গ্রুপ আছে। বসুন্ধরা কিলিং স্কোয়াডের একজন সাম্প্রতিক রিক্রুট হওয়া ছোট চুল সুঠামের মুখ থেকে শোনা (হর্সেস মাউথ),পরে অনেকদিন থেকে আকাউন্টসে কাজ করে এমন লোকের কাছ থেকে সত্যতা যাচাই করেছি। ২ জনই নির্ভরযোগ্য সূত্র।
সুতরাং বসুন্ধরার সাতজন ছোট চুল সুঠাম না কী শিপব্রেকিং-এর প্রচলিত সুঠাম দেহী ছোট চুল; এই দুই অপরাধ কেন্দ্র সুচিহ্নিত। সন্দেহ তালিকা ছোট;ছোট চুল সুঠাম দেহী এই দুটি বিজনেস ও বুলেট সিন্ডিকেটকে ধরাতেই তারা আবুবকর সিদ্দিককে ফেরত দিয়ে গেছে। বিষয়টিতে প্রধানমন্ত্রী নিজে ইনভলভড হয়েছেন মায়ের মত। উনি সমঝোতার ভিত্তিতে এই অপহরণ ও ভীতি সঞ্চারের আদিম কাহিনীর একটি সুরাহা করেছেন। শেখ হাসিনা শতায়ূ হন।
এখানে সরকার,পুলিশকে দোষ দিয়ে লাভ নেই;এ অনেক বড় অপরাধ। বসুন্ধরা গ্রুপটির ছোট চুল সুঠাম অথবা শিপ ব্রেকিং-এর ছোট চুল সুঠাম এরশাদের হ্যাং-ওভার এই ঘটনার জন্য দায়ী। অযথা RAB বা পুলিশকে গালিগালাজও যেন আমরা বিক্ষোভ থেকে না করি। এরা আন্তরিক ভাবে চেষ্টা করেছেন আবুবকর নামের বাংলাদেশের নাগরিককে উদ্ধার করতে। এবং উদ্ধার করেছেন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করছি।
সন্দেহভাজন উভয় ছোট চুল-সুঠাম হিট ম্যানদের ভাগ্যে চরম ভোগান্তি নেমে আসবে। এই ভয়ে তারা আবুবকর ভাইয়ে ফিরিয়ে দিয়ে গেছে। উদ্ধারকারী দেশপ্রেমিকদের অভিবাদন।
Golam Mortoza:
at EBL SkyLounge, Hazrat Shahjalal International Airport Dhaka
সুখবরে দিনের শুরু। ধন্যবাদ সবাইকে।
Abdun Noor Tushar:
অপহরণকারীরা কিন্তু ধরা পড়ে নাই ! এই রহস্যের কুল কিনারা হয় নাই! এটা একটা টেস্ট কেস ! প্রতিবাদীদের ঐক্য পরীক্ষা করে দেখা হলো ,পাশাপাশি একটা মেসেজ দেয়া হলো ,কেউ নিরাপদ না !
Arony Muhit:
যাক পাওয়া গেছে আবু বকর সিদ্দিককে। কী যে অবস্থা !! আমরা মানুষরা এত খারাপ হই কী করে??? এত সুন্দর দেশটা নিয়ে কী যে করছি আমরা...
Selim Alam:
বিএনপি যে চাপ সৃষ্টি করতে পারেনাই,সেটাই করলেন রিজওয়ানা হাসান,স্বামীকে ফিরে পেলেন সেই জন্যেই।
Muquit Mohammad:
রিজওয়ানা হাসানের স্বামী আবুবকর সিদ্দিকী অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন --সুখবর,কোনো সন্দেহ নেই।
তো,সোশ্যাল মিডিয়ার সবার কি এখন তৃপ্তির ঢেকুরটুকু তুলে,তারপর পুরো ঘটনাটা ভুলে যেতে হবে?
Salma Luna:
আমি অতি সাধারন একজন মানুষ । আমি সারাক্ষন দোয়া করতে থাকি যেন আমার জীবনে এমন কোন ঘটনা না ঘটে যাতে আমাকে পুলিশের কাছে যেতে হয় কিংবা পুলিশ আমার কাছে আসে । কোন রাজনীতিবিদের কাছে যাতে যেতে না হয় ,অথবা কোন রাজনিতিবিদের সু কিংবা কু কোন দৃষ্টিসীমায় যেন আমি কিংবা আমার পরিবার না পড়ে ।
আর গুম,অপহরণ এগুলো তো ভাবলেও গায়ে কাঁটা দেয়,
দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর মনে হয়। সাধারন মানুষদের আল্লাহ্ তুমি বাঁচিও। সবাই অসাধারণ হতে পারে না,হয় না। রেজওয়ানা একজন অসাধারণ মানুষ কিংবা কপালগুনে স্বামীকে ফিরে পেয়েছেন। নইলে এদেশে গুম কিংবা অপহৃত হয়ে যাওয়া মানুষদের অসংখ্য আপনজনের আহাজারি বাতাসে কান পাতলেও শোনা যায় না মিডিয়ার তো নয়ই।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
রিজওয়ানার স্বামী উদ্ধার, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
অবশেষে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে (শুক্রবার ভোরে) মিরপুরের একটি এলাকায় তাকে চোঁখ বাধা অবস্থায় ফেলে দেয়া হয়। তারপর তিনি একটি স্কুটারে করে বাসায় ফিরেছেন





