ব্রাহ্মণবাড়িয়া: তুচ্ছ ঘটনার জের ধরে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে দু'জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
নিহতরা হলেন-হীরা মিয়া (৫৫) শরীফ (১৫)। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভতি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুকুরে গোসল করার সময় সোহাগপুরের মোল্লা বাড়ি ও চৌধুরী বাড়ির লোকদের বাদানুবাদের জের ধরে রোববার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে শরীফ ঘটনাস্থলে নিহত এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর হীরা মিয়া মারা যান।
আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দু'জনের লাশ উদ্ধার হয়েছে। এলকায় পুলিশ মোতায়ন রয়েছে