মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দু’টি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার রাতে ফাহাদ কম্পিউটার ও আইডিয়াল কম্পিউটার নামের দোকান দুটি সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় দুটি ফটোস্ট্যাট মেশিন জব্দ করা হয়। আটক করা হয় আইডিয়াল কম্পিউটারের মালিক রফিকুল ইসলামকে (২৮)।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, ওইদিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ফাহাদ কম্পিউটার ও আইডিয়াল কম্পিউটার থেকে বেশকিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়। ফাহাদ কম্পিউটারের মালিক কৌশলে পালিয়ে যায়। তবে আইডিয়াল কম্পিউটারের মালিককে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম জানান, উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে আগামী পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
[b]মাদারীপুর, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোকান সিলগালা
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দু’টি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।বুধবার রাতে ফাহাদ কম্পিউটার ও আইডিয়াল কম্পিউটার নামের





