[b]ঢাকা:[/b] বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।
বুধবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন।
সগীর হোসেন বলেন, গত বছরের ডিসেম্বরে রমনা থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার না করার জন্য হাইকোর্টে এ আবেদন করেছি।
তিনি বলেন. তাকে যেন কোন ধরণের হয়রানি না করা হয় এই জন্যই আগাম জামিন আবেদন।
গত বছরের ডিসেম্বরে রমনা থানায় দায়ের করা হরতালে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে