[b]ঢাকা:[/b] আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা যায়, আগামী রোববার মেয়াদোত্তীর্ণ এবং চলতি মাসে মেয়াদ শেষ হবে এমন ১১৩টি উপজেলা নির্বাচনের তফসিল দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার কমিশনার,স্থানীয় সরকার মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের সচিব বা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
রোববার এ বিষয়ে কমিশনের বৈঠকের পর তফসিল ঘোষণা হবে।
শ্রেণীহীন
উপজেলা নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে ইসির বৈঠক শনিবার
আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।





