রোববার সারা দেশে শুরু হয়েছে এস এসসি পরীক্ষা।  লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল পরীক্ষাথীই যথারীতি পরীক্ষা দিয়েছে শুধু দেখা যায়নি কুলসুম আক্তার পারভীনকে।
দুই মাস আগে তাকে অপহরন করা হয়। আজও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। যারা অপহরনের সাথে জড়িত তারা জামিনে এসে দিব্বি ঘুরে বেড়াচ্ছে। আসামীরা বাদি ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলেও জানা যায়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহৃতার পরিবারের সদস্যরা।
মামলার আসামীরা তাদের বাড়িতে ডাকাতির নাটক সাজিয়ে ভিকটিমের পরিবারকে মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠেছে।
অপহৃত পারভীনের বড় ভাই মামলার বাদি খোরশেদ আলম জানান, তার ছোটবোন পারভীনকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত ধর্মপুর গ্রামের বেলায়েত হোসেন, ফাহিমসহ তার সহযোগীরা। গত ১ ডিসেম্বর বিকালে নানার বাড়িতে যাওয়ার পথে বখাটে বেলায়েত হোসেনের নের্তৃত্বে তার সহযোগীরা পারভীনকে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় তিনি বাদি হয়ে সদর থানায় ৩ ডিসেম্বর মামলা করেন। সম্প্রতি আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা প্রত্যাহার করতে তাদের হুমকি দেয়।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]