খাগড়াছড়ি জেলার দীঘিনালায় চাঁদের গাড়ি ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত হয়েছে।  
নিহতরা হলেন, নিউটন চাকমা (২৫) ও সত্যপ্রিয় চাকমা (২২)। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়,বুধবার সন্ধ্যায় উপজেলার নিমতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় নিউটন চাকমা। সত্যপ্রিয় চাকমাকে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পথে মারা যান।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাহাদত হোসেন টিটু ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি। তবে চেষ্টা চলছে।
[b]খাগড়াছড়ি ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)[/b] //[b]এমআর [/b]