[b]ঢাকা:[/b] আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। নবী দিবস। এ দিন মানবজাতির শিরোমনি মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। ৫৭০ খিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মহানবী এবং ইসলামের শেষ নবী আরবের মক্কা নগরিতে জন্মগ্রহণ করেন এবং একইদিনে তিনি ইন্তেকাল করেন।
এক সময় গোটা আরবজাহান তমসার অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ হয়ে পড়েছিল বেদ্বীন। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা।
এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুলাহকে (সা.) প্রেরণ করেন এই ধরাধমে।
মহানবী অতি অল্প বয়সেই আল্লাহর প্রেম অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজা নামের এক ধর্ণাঢ্য নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীই সৃষ্টি করতেন না’।
এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা), আলোচনা সভা, হামদ-নাত, নাতে রাসুল পরিবেশন, কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল। এ উপলক্ষে রাজধনীর প্রধান প্রধান সড়কে জাতীয় ও ঈদে মিলাদুন্নবী খচিত পতকা উত্তোলন করা হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে তারা মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং দেশের উন্নতি, কল্যাণ, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব কামনা করেন। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন চত্বরে ঈদে মিলাদুন্নবীর পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহামন। এ সময় ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আজ সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হবে।
জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পুস্তক ও ক্যালিওগ্রাফি প্রদর্শনী, হামদ-নাত পরিবেশন, কোরআন তেলাওয়াত, মহানবীর ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুশ শরীফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ সোমবার থেকে দুই দিনব্যাপী ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন শাজাহানপুর রেলওয়ে ময়দানে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া আলোকিত বাংলাদেশ দাওয়াতে ইসলামি বাংলাদেশ, বাংলাদেশ মাইজভাণ্ডারী ফোরাম, জাতীয় প্রেস ক্লাব আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
শ্রেণীহীন
পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। নবী দিবস। এ দিন মানবজাতির শিরোমনি মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। ৫৭০ খিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মহানবী এবং ইসলামের শেষ নবী আরবের মক্কা নগরিতে জন্মগ্রহণ করেন এবং একইদিনে তিনি ইন্তেকাল করেন।





