রাজশাহীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলা মোটর, ট্রাক ও ট্র্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন । কারাবন্দি পাঁচ ট্রাক চালকের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
বুধবার রাত আটটার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে পাঁচ ট্রাক চালকের ব্যাপারে বার বার সমঝোতার কথা বলা হলেও আশানুরূপ সাড়া মেলেনি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
এদিকে ধর্মঘটের ব্যাপারে সন্ধ্যা থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ ঢাকা বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার চালানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ১১ মার্চ দুপুরে রাজশাহী মহানগরীর সিমলা ও পবার সোনাইকান্দি এলাকার দুইটি বালুমহলে অভিযান চালিয়ে অবৈধভাবে পদ্মানদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ম্যানেজার ও পাঁচ ট্রাক চালককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
কারাগারে আটক পাঁচ ট্রাক চালক হলেন,মোহাম্মদ সেলিম, মতিউর রহমান, আবদুল বারী, তৌহিদুল ইসলাম ও বেলাল হোসেন।
পরে এ ঘটনার প্রতিবাদে রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহানগরীর তালাইমারীসহ বিভিন্ন প্রবেশ মুখে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা।পরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা পরিবহন শ্রমিকদের শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
রাজশাহী,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
রাজশাহীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলা মোটর, ট্রাক ও ট্র্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন । কারাবন্দি পাঁচ ট্রাক চালকের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। বুধবার রাত আটটার দিকে রাজশাহী জেলা মোটর
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















