[b]ঢাকা:[/b]বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার সাথে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান টাইম নিউজকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের অপর একটি সূত্র এই সাক্ষাতের ব্যাপারে জানিয়েছে, খালেদার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
শ্রেণীহীন
সন্ধ্যায় খালেদার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি।





