প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব (এমএমওয়াইসি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলার চর গংরাজানির প্রজ্ঞা স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শিশু বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের হাতে সোয়েটার জ্যাকেটসহ বিভিন্ন ধরনের গরমকাপড় তুলে দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। এসময়ে সংগঠনের প্রেসিডেন্ট ও এসএটিভি’র ক্রাইম চিফ এম. এম. বাদশাহ্ বলেন, আমাদের এই শীতবস্ত্র বিতরণের কাজটি অল্প কিছু মানুষের জন্য হয়ত কিছুটা শীত নিবারণে কারন হবে। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে হাজারো হতদরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। প্রয়োজন তাদের সবার শীতের কষ্ট দূর করা। সেকাজটি করতে হলে শুধু সরকারি সহায়তার দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাহলে হয়ত আমরা স্বপ্নের সুখি সম্মৃদ্ধ দেশ গড়তে পারব। এজন্য বিশেষ করে যুব সম্প্রদায়কে বেশি উদ্যোগী হওয়া জরুরী বলেও মনে করেন এমএমওয়াইসি প্রেসিডেন্ট।শীতবস্ত্র বিতরণ কর্মকান্ডে সহযোগিতার জন্য প্রজ্ঞা, যমুনা সমাজ কল্যান সংস্থাকে ধন্যবাদ জানান এম এম বাদশাহ।
এসময়ে মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ রবিউল্লাহ, সদস্য মোহাম্মদ শাহজালাল, রাজু খান এবং স্থানীয় সংগঠন যমুনা সমাজ কল্যাণ সংস্থার মোহাম্মদ আজহারুল ইসলাম, মাসুদ রানা, রিয়াজুল হক রবিন উপস্থিত ছিলেন।
মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি তরুণ উদ্যোক্তা তৈরী, ক্যারিয়ার গাইড লাইন প্রদান এবং স্বপ্নবাজ তরুনদের আরো উদ্যোমী করে তুলতে বিভিন্ন সেমিনার প্রশিক্ষণের আয়োজন করে আসছে ২০০৯ সাল থেকে।
পাবনা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর